Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১২ তারিখে ভোট অনুষ্ঠিত হবে, কোনো সন্দেহ নেই: সৈয়দা রিজওয়ানা হাসান

Nuri JahanbyNuri Jahan
৭:৫৯ pm ২০, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তণ, পানি সম্পদ ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ১২ তারিখে ভোট হবে—এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তিনি বলেন, সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও ভোটার সবাই প্রস্তুত।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ র‌্যালির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী শাসনের কারণে সমাজে ভয় ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে পতিত স্বৈরাচারের লোকদের বিভ্রান্তিকর বক্তব্যে ভয় না পেয়ে সবাইকে ভোটে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জনগণকে ক্ষমতায়িত করতে হলে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। অনেকের জন্য এটি হবে প্রথম গণভোট। গণভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে যে তারা পরিবর্তিত বাংলাদেশ চায় কি না।

অনুষ্ঠান শেষে সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে ইয়াসিন উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম