Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১২ ফেব্রুয়ারি ভোট;চার আসনে প্রস্তুত মৌলভীবাজার

Tanazzina TaniabyTanazzina Tania
১:৫০ pm ১২, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, সারাদেশ
A A
0
সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী:
১) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন: ২৯ ডিসেম্বর।
২) বাছাই: ৩০ ডিসেম্বর-৪ জানুয়ারি।
৩) আপত্তি দাখিল: ১১ জানুয়ারি।
৪) আপত্তি নিষ্পত্তি: ১২-১৮ জানুয়ারি।
৫) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন: ২০ জানুয়ারি।
৬) চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি।
৭) প্রচারণার সময়সীমা: ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত।
৮) ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি, সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০।
সিলেট বিভাগের মধ্যে মৌলভীবাজার জেলা এবারও নির্বাচনী ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জেলার চারটি আসনেই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন মৌলভীবাজারের জেলা প্রশাসক। প্রতিটি আসনে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) থাকছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে।
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি):রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক,সহকারী রিটার্নিং কর্মকর্তা: বড়লেখা ও জুড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা।
মৌলভীবাজার-২ (কুলাউড়া): রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক,সহকারী রিটার্নিং কর্মকর্তা: কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর):রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক,সহকারী রিটার্নিং কর্মকর্তা: মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ): রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক,সহকারী রিটার্নিং কর্মকর্তা শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা।
মৌলভীবাজারের প্রতিটি আসনেই এবার প্রশাসনিক সমন্বয় জোরদার করা হয়েছে, যাতে নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ, সুষ্ঠু ও আন্তর্জাতিক মান বজায় রেখে সম্পন্ন করা যায়।
সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার প্রতিটি আসনেই জেলা প্রশাসকরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তারা থাকবেন সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে। সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে অতিরিক্ত জেলা প্রশাসক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে।
Tags: বাংলাদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম