Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুলাউড়ায় গ্রাম পুলিশের দক্ষতা উন্নয়ন সমাপনী

Tanazzina TaniabyTanazzina Tania
৬:০৮ pm ১১, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের কুলাউড়ায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. ইসরাইল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিসি ইসরাইল হোসেন বলেন,“মাসব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আরও সচেতন হয়েছেন। এ প্রশিক্ষণের সুফল কাজে লাগাতে পারলে ইউনিয়ন পরিষদের সেবা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে, যা গ্রামীণ জনগণের নিরাপত্তা ও উন্নতমানের সেবা নিশ্চিত করবে।”

তিনি আরও বলেন,“মাদক সব অপরাধের মূল। তাই মাদক নির্মূলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শক্ত ভূমিকা নিতে হবে এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হবে।”

পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন,“ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে যারা টিলা ও মাটি কেটে পরিবেশ নষ্ট করছে,তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যানদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফয়সল আহমদ নিয়াজী। সঞ্চালনা করেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন;উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নসিমা বেগম,ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও প্রশিক্ষণার্থী আব্দুর রহমান খান।

সভাপতির বক্তব্যে ইউএনও মহিউদ্দিন বলেন,“এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যরা আরও দক্ষ হয়ে উঠেছেন। জনগণ খুব দ্রুতই এর সুফল পাবে।”

প্রশিক্ষণে উপজেলার ১৩টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ অংশ নেন। শেষে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। প্রথম স্থান অর্জন করেন হাজীপুর ইউনিয়নের আব্দুর রহমান খান, দ্বিতীয় কর্মধা ইউনিয়নের সেলিম আহমদ এবং তৃতীয় জয়চণ্ডী ইউনিয়নের সুশান্ত কুমার দাস।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম