বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি.
নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি)-এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ভিডিপি দিবস-২০২৬। রবিবার (৫ জানুয়ারি) সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসটির উদ্বোধন করা হয়।
এরপর একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ফিরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নীলফামারী জেলা কমান্ড্যান্ট মো. মাজহারুল ইসলাম ভূইয়া পিভিএম।
এসময় ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা কমান্ড্যান্ট। দেশপ্রেম, শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় ভিডিপি সদস্যদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

