Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ড. ইউনূসের নেতৃত্বে সরকার সফল হবে, বিএনপির পূর্ণ সহযোগিতা থাকবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন

Bangla FMbyBangla FM
৭:২৪ am ২৫, মে ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

ঢাকা:
জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সফল হবে এবং বিএনপি তাকে পূর্ণ সহযোগিতা করবে।

শনিবার (২৪ মে) জাতীয় প্রেস ক্লাবে ‘বর্তমান রাজনীতি ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন।

ডা. জাহিদ হোসেন বলেন, “যারা ওনাকে বিতর্কিত করার চেষ্টা করছেন, তাদের বলছি—এখনো সময় আছে, লাগাম টেনে ধরুন। রাজনৈতিক প্রতিপক্ষ তৈরি করে দমন-পীড়নের পথ ধরবেন না।”

তিনি অভিযোগ করেন, “অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা যা খুশি তাই করছেন। মনে হচ্ছে, সরকার যেন তাদের পৈতৃক সম্পত্তি। জনগণের কোনো দায়ভার তাদের কাছে নেই। অথচ দায় সব চাপানো হচ্ছে ড. ইউনূস স্যারের ঘাড়ে। তাকে বিতর্কিত করতেই এই অপচেষ্টা চলছে।”

বিএনপির এই নেতা বলেন, “ড. ইউনূস নিজে এখনও কিছু বলেননি। ওনার হয়ে প্রেস সেক্রেটারি, উপদেষ্টা, বিশেষ সহকারী কথা বলেন, তারপর সেগুলো আবার মুছে দেন। এটা যেন মগের মুল্লুক চলছে। এটা হতে পারে না।”

তিনি আরও বলেন, “ড. ইউনূস সাহেবকে যদি আমরা ধরি, উনি ৯৯.৯ পারসেন্ট, আর আপনারা সবাই মিলে ০.১ পারসেন্ট। কেউ যেন ইউনূস স্যার হওয়ার চেষ্টা না করেন।”

এনসিপিকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনারা যখন আদালতের রায় পক্ষে পান, তখন খুশি হন, আর বিপক্ষে গেলে ফেসবুকে স্ট্যাটাস দেন। এটা তো আগের সরকারের মানসিকতা। এখন আন্দোলনের ডাক আসছে আপনাদেরই উপদেষ্টাদের বিরুদ্ধে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব। তাদের বিতর্কিত করতে গেলে আপনারাই বিতর্কিত হয়ে যাবেন। জুলাই-আগস্টে তারা দেশ ও গণতন্ত্র রক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন করেছে।”

শেষে তিনি বলেন, “আন্দোলন-সংগ্রামে সবসময় ছাত্র-জনতাই থাকে। রাজনীতিকে বিতর্কিত না করে, দেশের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম