Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শত্রুতার আগুনে পুড়ে গেল গরু-ছাগল: সন্তানসম প্রাণীগুলোর শোকে ভেঙে পড়েছেন নওগাঁর এক দম্পতি

Bangla FMbyBangla FM
১:৫০ pm ১৬, মে ২০২৫
in সারাদেশ
A A
0
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; 
hw-remosaic: false; 
touch: (-1.0, -1.0); 
modeInfo: ; 
sceneMode: 8; 
cct_value: 4475; 
AI_Scene: (-1, -1); 
aec_lux: 106.0; 
aec_lux_index: 0; 
hist255: 0.0; 
hist252~255: 0.0; 
hist0~15: 0.0; 
albedo:  ; 
confidence:  ; 
motionLevel: 0; 
weatherinfo: null; 
temperature: 38;

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: 8; cct_value: 4475; AI_Scene: (-1, -1); aec_lux: 106.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 38;

সোহেল রানা,জেলা প্রতিনিধি, নওগাঁ:

নওগাঁর মান্দায় গভীর রাতে প্রতিশোধের আগুনে পুড়ে মারা গেছে একটি গাভীন গরু, একটি ছাগল এবং ৮-১০টি হাঁস-মুরগি। ঘটনার পর থেকে কেবল পোড়া গোয়ালঘরের সামনে দাঁড়িয়ে কান্না আর হাহাকারে সময় পার করছেন মোসলেম আলী সরদার (৬৫) ও তার স্ত্রী মাহফুজা বেগম (৫২)। তারা কিছুতেই মেনে নিতে পারছেন না, সন্তানসম সেই প্রাণীগুলো আর নেই।

কী ঘটেছিল সেই রাতে?

বুধবার (১৪ মে) ভোররাতে মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নহলা কালুপাড়া (ভূতপাড়া) গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তারা ভোরবেলায় আগুন দেখে ছুটে আসেন। মোটরের মাধ্যমে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন, কিন্তু ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতির পরিমাণ

দম্পতির দাবি, একটি পাঁচ মাসের গাভীন গরু, একটি বড় ছাগল ও হাঁস-মুরগি পুড়ে মারা গেছে। ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লাখ টাকা। গোয়ালঘরে এখন পড়ে আছে পোড়া কাঠ, ছাই ও একটি নিস্তব্ধতা—যেটা প্রতিদিনের জীবনযাত্রা পাল্টে দিয়েছে পরিবারটির।

“আমরা তো ছেলের মতোই আদর করতাম গরুটা…”

মাহফুজা বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন,

“প্রাণীগুলারে ছোলের মতো আদর করতাম। এখন ঘরটা শূন্য, বুকে ব্যথা লাগে। বিচার চাই।”

স্বামী মোসলেম আলী সরদার বলেন,

“আমারে মারলেও এত কষ্ট পাইতাম না। ওরা তো কিছু বলে না, অবলা প্রাণী।”

তদন্ত চলছে, দায়ীদের খুঁজে বের করার চেষ্টা

ঘটনার পর ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করেছেন। শুক্রবার (১৬ মে) তদন্তকারী কর্মকর্তা এএসআই এরশাদ আলী মুঠোফোনে বলেন—

“আমি নিজে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছি। শত্রুতামূলক আগুন দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”

ছেলে ছুটি নিয়ে বাড়ি

দম্পতির গণমাধ্যমকর্মী ছেলে মোস্তাফিজুর রহমান গোলাপ ছুটি নিয়ে বাড়ি এসেছেন। তিনি বলেন,

“আমার বাবা-মা গরু-ছাগলকে সন্তান মনে করতেন। তারা যেন ভেঙে পড়েছেন। আমরা দোষীদের বিচার চাই।”

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম