Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঠাকুরগাঁওয়ে ন্যায়কুঞ্জ ও তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন বিচারপতি

Bangla FMbyBangla FM
৭:৪৯ am ১৫, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

নাজমুল হোসেন,  ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁও আদালত প্রাঙ্গনে আগত বিচার প্রার্থীদের সুবিধার্থে নির্মিত ন্যায়কুঞ্জ বিশ্রামাগার ও তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। 

আজ মঙ্গলবার ( ১৫ জুলাই)  সকালে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি কে.এম. হাফিজুল আলম ভার্চুয়ালি যুক্ত হয়ে এ তথ্য সেবা কেন্দ্রের  উদ্বোধন করেন।

ভার্চুয়ালি যুক্ত হয়ে বিচারপতি কে.এম. হাফিজুল আলম বলেন, এখন থেকে আদালত প্রাঙ্গনে যে সকল বিচার প্রার্থীরা সেবা নিতে আসবেন তারা এই ন্যায়কুঞ্জ বিশ্রামাগারে বিশ্রাম করতে পারবেন এবং তথ্য সেবা কেন্দ্রে তাদের প্রয়জনীয় তথ্য নিতে পারবেন। এছাড়াও জেলা লিগ্যাল-এইড এর মাধ্যমেও সেবা নিতে পারবেন সকলেই।

তথ্য সেবা কেন্দ্র উদ্বোধনের খবরে সেবা প্রত্যাশীরা জানান, আগে মামলার কাগজ পত্র সংগ্রহে সংশ্লিষ্ট থানা কিংবা কোর্ট ইন্সপেক্টর আইনজীবীসহ বিভিন্ন জায়গায় ঘুরাফেরা ও হয়রানির শিকার হতে হতো আমাদের। এখন এই তথ্য সেবা কেন্দ্রে যদি তথ্য প্রদানে নিয়মিত কার্যত ভুমিকা রাখে তাহলেই তথ্য সেবা কেন্দ্রের উদ্দেশ্য সফল হবে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন জানান, তথ্য সেবা কেন্দ্রটি উদ্বোধন হওয়ায় শুধুমাত্র মামলার বাদী কিংবা বিবাদীদের উপকার হবে এমনটা নয়। এতে আইনজীবী থেকে শুরু করে মামলার কাগজপত্র সংগ্রহের ক্ষেত্রে সকলের উপকারে আসবে। তবে এই তথ্য কেন্দ্রটি নিয়মিত খোলা রাখতে হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ জামাল হোসেনের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহা. জালাল উদ্দীন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শিল, উপস্থাপনয় ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ মো. শহীদুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তৌহিদুজ্জামানসহ অনেকে। 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম