Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শার্শায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৫, ২ জনের অবস্থা আশঙ্কাজনক

Bangla FMbyBangla FM
১০:৪৫ am ১৭, মে ২০২৫
in সারাদেশ
A A
0

সংবাদ প্রতিবেদন:
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) রাতের দিকে উপজেলার শ্যামলাগাছি মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর ডাঙ্গীর গ্রামের নজির আলীর ছেলে আবু সাঈদ (২০), ইউনুস আলীর ছেলে ইমন হোসেন (২১), নুরুজ্জামানের ছেলে শাকিল (১৬), শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের ইউনুসের ছেলে আব্দুল্লাহ (২৪) এবং শ্যামলাগাছি গ্রামের নুর মোহাম্মদ (৩৫)। বর্তমানে তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহতদের স্বজনদের ভাষ্য মতে, বেপরোয়া গতিতে চলা দুই মোটরসাইকেল শ্যামলাগাছি মাদ্রাসার সামনে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে মোটরসাইকেলে থাকা পাঁচজনই ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রেরক:
মো. মনির হোসেন

Tags: আশঙ্কাজনকদুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম