Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বানারীপাড়ায় জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি

Bangla FMbyBangla FM
১১:৪০ am ১২, জুলাই ২০২৫
in কৃষি
A A
0

জাকির হোসেন, বানারীপাড়া প্রতিনিধি:
পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বরিশালের বানারীপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর শাখার উদ্যোগে একটি দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকাল থেকে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মোজাম্মেল হোসেন মোকাম্মেল। এ উপলক্ষে বানারীপাড়া মডেল সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির কাওসার হোসেন, পৌর বাইতুল মাল সম্পাদক মো. সিরাজুল ইসলাম জুয়েল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুর রব।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখার সভাপতি মো. আরিফুল ইসলাম, সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, সেক্রেটারি হাসিবুল ইসলাম এবং বন্দরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আশিকুল ইসলাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আয়োজকদের পক্ষে জানানো হয়,

“জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতা মোকাবেলায় বৃক্ষরোপণ একটি কার্যকর উদ্যোগ। আমরা চাই—এই কর্মসূচির মাধ্যমে সমাজে সচেতনতা তৈরি হোক এবং সবাই নিজ নিজ জায়গা থেকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসুক।”

কর্মসূচির অংশ হিসেবে দিনভর বিভিন্ন স্থানে গাছ রোপণ করা হয় এবং পরিবেশ রক্ষার বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার চালানো হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম