Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর এমপিওভুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন 

Bangla FMbyBangla FM
৬:৩৬ am ১৫, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

ঝালকাঠি প্রতিনিধি:

বাংলাদেশের সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে জেলার সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। 

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ, ঝালকাঠি জেলা শাখার সভাপতি রাবেয়া আক্তার সুমি, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক আমির হোসেন তালুকদার ও সহকারী শিক্ষক সাইফুল ইসলামসহ আরো অনেকে। 

বক্তারা বলেন, পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিদ্যালয়গুলো। ২০১৯ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় বিদ্যালয়গুলোর স্বীকৃতি  ও এমপিওর জন্য প্রজ্ঞাপন দিয়ে অনলাইনে আবেদন নেয়। পরে স্বীকৃতি ও এমপিও কমিটি গঠন করে ক, খ, গ শ্রেণিতে বিভক্ত করা হয়। কিন্তু বিগত সরকার আমলে সারা দেশের ৬৩ হাজার শিক্ষক-কর্মচারী স্বীকৃতি ও এমপিওভুক্তির অপেক্ষায় থেকে মানবেতর জীবন যাপন করছে। 

তাঁরা বলেন, বিগত স্বৈরাচার সরকার আমলে চরমভাবে বৈষ্যম্যের শিকার হয়েছি। আমরা বিদ্যালয় গুলোর স্বীকৃতি ও এমপিওভূক্তির জোর দাবি জানাচ্ছি। 

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষক-কর্মচারীরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম