Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘রাজাকার রাজাকার’ শ্লোগানে মুখরিত ইসলামী বিশ্ববিদ্যালয়

Bangla FMbyBangla FM
৮:৫৩ am ১৫, জুলাই ২০২৫
in ক্যাম্পাস
A A
0

মাহফুজুল হক পিয়াস, ইবি:

“তুমি কে? আমি কে? রাজাকার! রাজাকার!”-এই স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ১৪ জুলাইকে ‘আওয়ামী ন্যারেটিভ ধ্বংসের দিন’ হিসেবে স্মরণ করে ক্যাম্পাসে একটি প্রতীকী প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়। এসময় এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে ‘তুমি কে, আমি কে, রাজাকার-রাজাকার; কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার; চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম; দালালি না রাজপথ, রাজপথ রাজপথ; আওয়ামী লীগের ঠিকানা, বাংলাদেশে হবে না; কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার’সহ বিভিন্ন ধরনের শ্লোগান দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ, তানভির মন্ডল, গোলাম রব্বানী, মোবাশশির আমিনসহ দুই শতাধিক শিক্ষার্থী।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সহ-সমন্বয়ক সৌরভ বলেন, “আজকের দিনটি ঐতিহাসিক দিন। এই দিনেই পুরো আন্দোলনের মোড় ঘুরে গিয়েছিলো। আমরা যারা কেবলমাত্র নিজেদের ন্যায্য অধিকার চেয়ে আন্দোলনে নেমেছিলাম, আমাদেরকে স্বৈরাচারী সরকার রাজাকার বলে গালি দিয়েছিল। সেই অপমান, সেই গালি এটি ছিল আন্দোলনের এক বাঁকবদলের মুহূর্ত। যারা তখনও আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিলেন না, তারাও এই অপমানের জবাব দিতে রাতের আঁধারে রাজপথে নেমে এসেছিলেন। আমরা চাই, জুলাই মাসের এই দিনটি আমাদের হৃদয়ে গেঁথে থাকুক।”

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম