Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শার্শায় গৃহবধূ ধর্ষণ: পালিয়ে থাকা সিরাজ আটক, বাকি দুই অভিযুক্ত পলাতক

Bangla FMbyBangla FM
৭:২৫ am ০৮, জুলাই ২০২৫
in অপরাধ
A A
0

মনির হোসেন, বেনাপোল:
যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সিরাজকে সিরাজগঞ্জ থেকে আটক করেছে পুলিশ। রোববার (৬ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়। তবে এখনও পলাতক রয়েছেন মামলার প্রধান আসামি আব্দুল্লাহ ও তার ঘনিষ্ঠ সহযোগী আমজেদ আলী।

পুলিশ সূত্র জানায়, গত ১ জুলাই কাশিয়াডাঙ্গা গ্রামে তিন ব্যক্তি মিলে এক গৃহবধূকে ধর্ষণ করেন। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রতিবাদ জানানোয় ক্ষিপ্ত হয়ে এ বর্বরতা চালানো হয়।

ঘটনার পরপরই স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। কাশিয়াডাঙ্গা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল হোসেন ও আকবর আলীর নেতৃত্বে একটি গ্রাম্য সালিশ বসে। অভিযোগ রয়েছে, সেখানে অভিযুক্তদের মারধর করা হয় এবং তাদের কাছ থেকে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়। তবে সাবেক ইউপি সদস্য আব্দুল হোসেন এই অভিযোগ অস্বীকার করে জানান, এলাকাবাসীর অনুরোধে সালিশে বসেছিলেন মাত্র।

স্থানীয় একাধিক ব্যক্তি এ সালিশের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন এবং বিষয়টি পুলিশের দৃষ্টিগোচরে আনেন। এরপর পুলিশ মামলা গ্রহণ করে এবং অভিযান শুরু করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, “আমরা অভিযুক্ত সিরাজকে সিরাজগঞ্জ থেকে আটক করেছি। তিনি ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। বাকি দুই আসামি আব্দুল্লাহ ও আমজেদ আলীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”

এ ঘটনায় এলাকার সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম