Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাগমারায় বৈদ্যুতিক মিটার চুরির হিড়িক, হুমকিসহ ফিরিয়ে দেয়ার নামে টাকা দাবি

Bangla FMbyBangla FM
৭:০১ am ১৩, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

মো. গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। কে বা কারা গভীর রাতে রাইস মিল ও গভীর নলকূপের মিটার চুরি করে নিয়ে যাচ্ছে। এসব ঘটনায় থানায় একাধিক অভিযোগ দায়ের হলেও এখনো কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয়দের অভিযোগ, শুধু চুরি করেই ক্ষান্ত হয়নি চক্রটি। চুরি করা প্রতিটি মিটারের পাশে মোবাইল নম্বর লিখে রেখে যাচ্ছে চোরেরা। সেই নম্বরে ফোন করলে তারা সরাসরি টাকা দাবি করছে। নির্ধারিত পরিমাণ টাকা দিলে মিটার ফিরিয়ে দেবে, না দিলে আবারও চুরি করার হুমকি দিচ্ছে তারা। এতে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিমাঞ্চলের শংকরপৈ মোড়, বকপাড়া মোড়, নারায়ণপাড়া গ্রাম ও মুগাইপাড়া এলাকায় চারটি রাইস মিল ও গভীর নলকূপের মিটার চুরি হয়। প্রতিটি স্থানে মোবাইল নম্বর রেখে যায় চোরেরা—মোবাইল নম্বর প্রায় একই, শুধু শেষের সংখ্যাগুলো আলাদা।

শংকরপৈ মোড়ের রাইস মিল মালিক আপন সরকার বলেন,

“সকাল ৫টার দিকে মিল খুলতে গিয়ে দেখি মিটার নেই। পাশে একটি মোবাইল নম্বর লেখা: ০১৯৪৬৮৯৩০৫৪। ওই নম্বরে ফোন করলে তারা ৬ হাজার টাকা দাবি করে এবং হুমকি দেয়—টাকা না দিলে যতবারই মিটার বসানো হবে, ততবারই চুরি করা হবে।”

এছাড়া ভবানীগঞ্জ এলাকাতেও দুইটি মিটার চুরির ঘটনা ঘটে। এর মধ্যে একটি মিটার পরে উদ্ধার হলেও অন্যটি এখনও নিখোঁজ।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাগমারা জোনাল অফিসের ডিজিএম আসাদুজ্জামান বলেন,

“বৃহস্পতিবার রাতেই ছয়টি মিটার চুরির খবর পেয়েছি। মিটার চুরির এমন ঘটনা দেশে একটি সংঘবদ্ধ চক্র ঘটিয়ে আসছে। মোবাইল নম্বর রেখে টাকা দাবি করার বিষয়টিও এরই অংশ। আগেও অন্য জোনে কাজ করার সময় পুলিশ সহযোগিতায় কয়েকজনকে ধরতে পেরেছিলাম।”

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন,

“এখন পর্যন্ত কয়েকটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শুরু হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় না আনা হলে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সেবার স্বাভাবিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম