Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ময়মনসিংহে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

Bangla FMbyBangla FM
১০:৪০ am ১৫, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

মুহম্মদ আবুল বাশার:

ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে (কল্যাণ শেড)জুন মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।সোমবার ময়মনসিংহ জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার কাজী আখতার উল আলম অনুষ্টানে সভাপতিত্ব করেন। কল্যাণ সভার শুরুতে পবিত্র কুরআন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। কল্যাণ সভায় জুন মাসের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার দেওয়া করা হয়।পুরস্কার প্রাপ্তরা হলেন-১। শ্রেষ্ঠ সার্কেল অফিসার মনতোষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার, গফরগাঁও সার্কেল।

২।শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, অফিসার ইনচার্জ, ভালুকা মডেল থানা৩। শ্রেষ্ঠ এসআই :  এসআই(নিরস্ত্র)/ মোঃ মোশারফ হোসেন, ভালুকা মডেল থানা।৪। শ্রেষ্ঠ এএসআই ও ওয়ারেন্ট তামিলকারী অফিসার : এএসআই (নিরস্ত্র)/ মোঃ রেজাউল করিম, নান্দাইল মডেল থানা ৫। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার : এসআই(নিরস্ত্র)/ তোয়াবুল ইসলাম খান, জেলা গোয়েন্দা শাখা৬। শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার : এসআই (নিরস্ত্র)/ মোঃ আব্দুল্লাহ আল মামুন, নান্দাইল মডেল থানা ৭। সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার : টিএসআই/এনামুল হক, সদর ট্রাফিক জোন। কল্যাণ সভায় জেলার সকল পুলিশ সদস্যদের কল্যাণ সাধনে বিগত সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সম্মানিত পুলিশ সুপার ফোর্সের কথা মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান সহ সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান। উক্ত কল্যাণ সভায় জেলা পুলিশ ময়মনসিংহ এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুন/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব কাজী আখতার উল আলম মহোদয়ের সভাপতিত্বে অপরাধ পর্যালোচনা সভায় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন। এছাড়াও জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, জেলার মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ, ময়মনসিংহ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম