Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ধর্ষণ-নিপীড়ন বন্ধে ব্যর্থ অর্ন্তবর্তী সরকার: নতুনধারা বাংলাদেশ এনডিবি

Bangla FMbyBangla FM
৬:৫৪ am ৩০, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেছেন, ধর্ষণ ও নিপীড়ন বন্ধে অর্ন্তবর্তী সরকারও চরমভাবে ব্যর্থ হয়েছে। এক ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিয়ে দেশের জনগণ নব্য ফ্যাসিস্টদের হাতে রাষ্ট্র তুলে দিয়েছে। ফলে কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ-নিপীড়ন, পটুয়াখালীর রাঙ্গাবালীতে গৃহবধূ অপহরণসহ দেশে প্রতিনিয়ত ঘটে যাওয়া নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের ঘটনায় কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।

এক বিবৃতিতে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব মনির জামান ও কেন্দ্রীয় সদস্য হরিদাস সরকার বলেন,
“নতুনধারা বাংলাদেশ এনডিবি গত ১২ বছর ধরে প্রমাণিত ধর্ষকদের ৩ মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি—ফাঁসির দাবি জানিয়ে আসছে। কিন্তু অতীতের ফ্যাসিস্ট সরকার যেমন এই দাবি আমলে নেয়নি, বর্তমান অর্ন্তবর্তী সরকারও সেই একই অবহেলার পথেই হাঁটছে।”

তারা আরও বলেন, “আছিয়াসহ একের পর এক ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় রাষ্ট্রের নির্লিপ্ততা প্রমাণ করে, এ সরকারও ব্যর্থ ও অমানবিক। শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের সহাবস্থানে পরিচালিত এ সরকারের আমলে নারী নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে পড়েছে।”

নেতৃবৃন্দ অবিলম্বে ধর্ষণ-নিপীড়ন বন্ধে কঠোর আইন প্রয়োগ ও কার্যকর শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম