Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নেত্রকোণায় টিসিবির চাল পাচার: সেনাবাহিনীর হাতে আটক, পুলিশের কাছ থেকে পালাল ১ জন

Bangla FMbyBangla FM
১০:২৫ am ২৮, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার মদন উপজেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ২৫ বস্তা চাল পাচারের সময় তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (২৭ জুন) রাতে উপজেলার নায়েকপুর ইউনিয়নের আখাশ্রী গ্রামের এম এ ওয়াহেদ ইটভাটার কাছে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—টিসিবির ডিলার পরিচালনাকারী শামছুল হক চ্যাম্পিয়ন, চালক আলম মিয়া এবং মাহফুজ। তারা সবাই উপজেলার চানগাঁও ইউনিয়নের বাসিন্দা।

আটকের পর সেনাবাহিনী জব্দকৃত চাল, পিকআপ ভ্যানসহ তিনজনকে পুলিশের হাতে তুলে দেয়। তবে থানায় নেওয়ার পথে টিসিবির ডিলার শামছুল হক চ্যাম্পিয়ন পুলিশের গাফিলতির সুযোগ নিয়ে পালিয়ে যান।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল থেকে তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে থানায় আনার সময় শামছুল হক চ্যাম্পিয়ন পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা চলছে।”

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় নায়েকপুর ইউনিয়ন পরিষদ থেকে টিসিবির চাল কালোবাজারে বিক্রি করা হয়। পরে স্থানীয়দের সন্দেহে আখাশ্রী গ্রামে একটি পিকআপসহ ২৫ বস্তা চাল আটক করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে টিসিবির পণ্য পাচারের বিষয়টি নিশ্চিত করে।

পরবর্তীতে সেনাবাহিনী অভিযুক্তদের গাড়িসহ মদন থানায় পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় নায়েকপুর ইউনিয়ন পরিষদের সচিব কৃষ্ণ চন্দ্র সরকার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, কালোবাজারি চক্রের সঙ্গে প্রভাবশালী জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে, যার ফলে এ ধরনের অনিয়মের ঘটনা বারবার ঘটছে। অভিযুক্ত ব্যক্তি প্রকৃতপক্ষে পালিয়ে গেছেন, নাকি তাকে গোপনে ছেড়ে দেওয়া হয়েছে—সে নিয়েও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম