Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোবিপ্রবির শিক্ষক মোস্তাফিজুর রহমানকে যৌন হয়রানির দায়ে চাকরি থেকে অপসারণ

Bangla FMbyBangla FM
৪:২৫ am ২৯, মে ২০২৫
in ক্যাম্পাস
A A
0

জসিম উদ্দিন, নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এইচ. এম. মোস্তাফিজুর রহমানকে নিজ বিভাগের এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন হয়রানি এবং অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগে চাকরি থেকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে।

সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. তামজিদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, অভিযুক্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের “যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা ২০০৮”-এর বিধি ৩(৩.১)(ঝ) ও (ঠ), সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর বিধি ২(খ), এবং নোবিপ্রবি আইন ২০০১-এর ধারা ৪৭(৮) লঙ্ঘন করেছেন। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় রিজেন্ট বোর্ডের ৬৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়।

অভিযোগ এবং তদন্ত প্রক্রিয়া

২০২৪ সালের ২৩ অক্টোবর ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে ৩০ অক্টোবর অভিযুক্ত শিক্ষককে দায়িত্বমুক্ত, ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি সাময়িক বরখাস্ত এবং ১০ ফেব্রুয়ারি শোকজ করা হয়। তদন্ত শেষে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে চূড়ান্ত শাস্তি কার্যকর করা হয়।

বিতর্ক এবং শিক্ষার্থীদের প্রতিক্রিয়া

শাস্তির এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক শিক্ষার্থী প্রশ্ন তুলছেন, শুধুমাত্র শিক্ষক নয়, উভয় পক্ষই সাবালক এবং সম্মত ছিল বলে ছাত্রীকেও শাস্তির আওতায় আনা উচিত ছিল।

নোবিপ্রবির এসিসিই বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান মেহেদী বলেন, “যেখানে রাবিতে একই ধরনের ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী উভয়ে শাস্তি পেয়েছে, সেখানে এখানে শুধু শিক্ষককে শাস্তি দেওয়া হলো কেন? বিশ্ববিদ্যালয় কি তাহলে পক্ষপাতিত্ব করছে?”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাঈল বলেন, “ছাত্রীটির বিষয়েও আমরা সিদ্ধান্ত নিয়েছি। তাকে রিজেন্ট বোর্ডে তিরস্কার করা হয়েছে। ভবিষ্যতে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।”

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম