Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ত্রিশালে বিএনপির ঈদ পূর্ণমিলনী: তৃণমূল শক্তিশালী করার অঙ্গীকার

Bangla FMbyBangla FM
২:৫৫ pm ১৫, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার, এনামুল হক :

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা বিএনপি। ঈদ পরবর্তী পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত এক সভায় নেতাকর্মীদের প্রতি ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম ও ঘরে ঘরে গিয়ে বিএনপির পক্ষে জনমত তৈরির আহ্বান জানানো হয়।

শনিবার (১৪ জুন) বিকেলে ত্রিশাল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব আহ্বান জানান বিএনপির মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।

তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে তৃণমূলের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনসমক্ষে তুলে ধরতে হবে। আমাদের লক্ষ্য হলো—ত্রিশালে ধানের শীষের বিজয় নিশ্চিত করা।’

সভায় পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা হাত উঁচিয়ে ধানের শীষের বিজয়ের শপথ নেন। তারা বলেন, তৃণমূলের ঐক্য ও আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

  • উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান জাহিদ আমিন
  • সাখুয়া ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ গোলাম ইয়াহিয়া
  • বইলর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী
  • ধানীখোলা ইউনিয়নের সাবেক সভাপতি ওয়ালিদ মাস্টার
  • উপজেলা যুবদলের সাবেক সভাপতি জুলফিকার হায়দার ভুট্রো
  • সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান খন্দকার শাহজাহান কবীর
  • পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা রাশেদুল হাসান বিপ্লব

বক্তারা ত্রিশালে সংগঠনের আরও গতিশীলতা এবং তৃণমূলের শক্তিশালী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম