Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপাসিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

Bangla FMbyBangla FM
২:২১ pm ১৭, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৭ জুন) দুপুরে কাপাসিয়ার জামিরার চর এলাকায়।

নিহতরা হলেন:
১. তৌফিদুল ইসলাম (১৪), পিতা- আবুল কালাম, গ্রাম- কিষ্টুপুর, থানা- ইটনা, জেলা- কিশোরগঞ্জ।
২. সায়ান (৪), পিতা- তানভীর, গ্রাম- আনোয়ারপুর কাজলা, থানা- তাড়াইল, জেলা- কিশোরগঞ্জ।
৩. রতনা আক্তার (৩২), স্বামী- তানভীর, পিতা- সেলিম মিয়া।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা কিশোরগঞ্জ থেকে গাজীপুর যাচ্ছিলেন। জামিরার চর এলাকায় একটি অজ্ঞাতনামা বাস বিপরীত দিক থেকে এসে সিএনজিকে মুখোমুখি ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রতনা আক্তার ও শিশু সায়ানকে মৃত ঘোষণা করেন।
তৌফিদুল ইসলামকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ হোসেন জানান, দুর্ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। সিএনজি জব্দ করা হয়েছে। তবে বাস ও এর চালককে এখনো চিহ্নিত বা গ্রেফতার করা সম্ভব হয়নি।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. কৃষ্ণ কুমার দাস বলেন, “দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। অন্যজনের মৃত্যু হয়েছে রেফার করার পথেই।”

নিহতদের পরিবার অভিযোগ করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম