Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৌদি আরবে লরি চাপায় নোয়াখালীর যুবকের মৃত্যু

Bangla FMbyBangla FM
৭:৪২ am ২৯, মে ২০২৫
in সারাদেশ
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা:

সৌদি আরবের তাবুক শহরে লরি চাপায় নিহত হয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক সাইফুল ইসলাম (৩৮)। বুধবার (২৮ মে) স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জুনাহাজী ভূঁইয়া বাড়ির বাসিন্দা ও মৃত নুর হক ওরফে নুরু পুলিশের ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক।

জানা যায়, সংসারের হাল ধরতে দেড় বছর আগে সাইফুল সৌদি আরব যান এবং তাবুকে একটি পেট্রোল পাম্পে চাকরি নেন। বুধবার তেলের ডিউটির সময় একটি গাড়িতে তেল দিচ্ছিলেন তিনি। এমন সময় হঠাৎ আরেকটি লরি এসে তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে নিহতের প্রতিবেশী মো. সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সাইফুলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাদিরপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. ফয়েজ উল্যাহ ভূঁইয়া তনু বলেন, “সাইফুল ছিল অত্যন্ত শান্তশিষ্ট ও পরিশ্রমী ছেলে। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

নিহতের পরিবার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহায়তা কামনা করেছে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম