Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জবি আইটি সোসাইটির নেতৃত্বে ইমাম-বায়জিত

Bangla FMbyBangla FM
৮:৩৬ am ০৯, জুলাই ২০২৫
in সংগঠন
A A
0

মুজাহিদুল ইসলাম,  জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আইটি সোসাইটির নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি ইমাম হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ বায়জিদ সরকার বিজয় নির্বাচিত হয়েছেন।

সোমবার (৭ জুলাই) আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল প্রকাশ করেন সংগঠনটির মডারেটর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য।

এছাড়াও নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তাহসিনা নাইমা খান, ইব্রাহিম শেখ, তাওহীদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আলিফ, মো: আবু সাঈদ, মনিকা জাহান খাদিজা। এছাড়াও সাংগঠনিক সম্পাদক, মো: মেহেদী হাসান, ট্রেজারার কাঞ্চি আক্তার কাজল, দপ্তর সম্পাদক মো: শাহরিয়ার জুবায়ের নির্বাচিত হয়েছেন।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো: বায়জিদ সরকার বিজয় বলেন, ‘তথ্য প্রযুক্তির এই যুগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ। আমার ভিশন হলো বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য একটি লার্নিং ইনভরমেন্ট ক্রিয়েট করা, যেখানে সবাই আইটির উপর দক্ষতা বাড়াতে পারবে।’

সভাপতি ইমাম হাসান বলেন, ‘সভাপতি হিসেবে নির্বাচিত হওয়াটা আমার জন্য গর্বের ও দায়িত্বপূর্ণ এক মুহূর্ত। আমি কৃতজ্ঞতা জানাই সকল সদস্য, শুভানুধ্যায়ী ও ভোটারদের প্রতি—যাদের আস্থা, ভালোবাসা ও সমর্থনে আমি এই পদে নির্বাচিত হয়েছি। আমি বিশ্বাস করি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটিকে আরও প্রযুক্তিমুখী, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষাবান্ধব একটি সংগঠন হিসেবে গড়ে তুলতে পারবো সকলের সহযোগিতায়। সবার সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যাবো নতুন সম্ভাবনার পথে।’

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম