Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাশিয়া ইরানি জনগণকে সহায়তা করতে প্রস্তুত: আরাঘচিকে পুতিন

Bangla FMbyBangla FM
১২:৩৯ pm ২৩, জুন ২০২৫
in বিশ্ব
A A
0
Oplus_16908288

Oplus_16908288

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে ক্রেমলিনে স্বাগত জানিয়েছেন। আলোচনার শুরুতে পুতিন বলেছেন, রাশিয়া ইরানি জনগণকে সহায়তা করতে প্রস্তুত।

বার্তা সংস্থা তাস জানিয়েছে, ১৩ জুন থেকে ইসরায়েল প্রতিদিন ইরানে হামলা চালিয়ে আসছে। ২২ জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার দলে এই সংঘাত বিশেষভাবে তীব্র হয়ে ওঠে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির পটভূমিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

স্বাগত বক্তব্যে পুতিন আরাঘচিকে বলেন, ‘প্রিয় মন্ত্রী, আপনাকে দেখে আমি খুবই আনন্দিত। আপনি রাশিয়া সফর করছেন এমন এক নাটকীয় মুহূর্তে, যখন এই অঞ্চল এবং আপনার দেশের আশেপাশের পরিস্থিতি তীব্রতর হচ্ছে।’

তিনি বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের দীর্ঘদিনের, ভালো, নির্ভরযোগ্য সম্পর্ক রয়েছে। আমাদের পক্ষ থেকে, আমরা ইরানি জনগণকে সহায়তা প্রদানের চেষ্টা করছি।’

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যা ঘটছে সে সম্পর্কে মস্কোর অবস্থান সুপরিচিত এবং রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এটি ইতোমধ্যে নির্ধারণ করেছে। ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে আগ্রাসনের কোনো ভিত্তি বা ন্যায্যতা নেই।

পুতিন বলেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানের রাশিয়া সফর আমাদের বর্তমান পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, তা নিয়ে আলোচনা এবং চিন্তাভাবনা করার সুযোগ করে দেবে।

এ সময় আরাঘচি উল্লেখ করেন, ইরানের ওপর ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। তেহরান তেল আবিব এবং ওয়াশিংটনের কর্মকাণ্ডকে অবৈধ বলে মনে করে, ইসলামিক প্রজাতন্ত্রের আত্মরক্ষার বৈধ অধিকার রয়েছে।

তিনি বলেন, ‘এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানোর জন্য আমরা রাশিয়াকেও ধন্যবাদ জানাতে চাই। রাশিয়া আজ ইতিহাস এবং আন্তর্জাতিক আইনের সঠিক দিকে রয়েছে।

 ইরানের সর্বোচ্চ নেতা (আলি খামেনি) এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আমাকে আপনার কাছে তাদের শুভেচ্ছা জানাতে বলেছেন।’

Tags: রাশিয়া ইরানি জনগণকে সহায়তা করতে প্রস্তুত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম