Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘আমার ক্ষমতার শিকড় ৮০ (আশি) হাত মাটির নীচে’: পুলিশ কনস্টেবল মোঃ জহিরুল ইসলাম

Bangla FMbyBangla FM
৩:২২ pm ১৩, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0
Oplus_16908288

Oplus_16908288

বরিশাল  প্রতিনিধি:

বাকেরগঞ্জ থানার পুলিশ কনেস্টেবল (বকসি) মোঃ জহিরুল ইসলামের ক্ষমতার দাপটে অসহায় হয়ে পড়েছে থানায় আসা সেবা গৃহিতারা।

 সে নিজের ক্ষমতার দাপটে স্বর্গ রাজ্যে পরিনত করেছে তাহার কর্মস্থল। দীর্ঘ ০২ বছরের অধিক সময় ধরে সে বাকেরগঞ্জ থানায় অবস্থান করে বকসি হিসাবে দায়িত্ব পালন করে আসছে। টাকা ছাড়া তার কাছে কোন মামলা/মোকদ্দমা, কাগজপত্র আদান-প্রদান চলে না। এমনকি আসামীদের পরিবারের নিকট থেকে আসামী চালানের জন্য নেওয়া হয় জনপ্রতি ৫০০ (পাঁচশত) টাকা গাড়ীভাড়া হিসাবে। আসামীর পরিবার কনেস্টেবল (বকসি) মোঃ জহিরুল ইসলাম এর দাবীকৃত টাকা না দিলে ভুক্তভোগীদের পড়তে হয় চরম বিড়াম্বনায়।

 বরং তার বিরুদ্ধে কেউ কোন অভিযোগ দেওয়ার কথা বললে সে দাম্ভিকতার সহিত বলে যে, তাহার ক্ষমতার শিকড় ৮০ (আশি) হাত মাটির নীচে। 

তথ্য সূত্রে জানা যায় যে, উক্ত কনেস্টেবল (বকসি) মোঃ জহিরুল ইসলাম এর ইতোপূর্বে বরিশাল জেলা হইতে ভোলা জেলায় এবং পিরোজপুর জেলায় বদলীর আদেশ হইলেও অবৈধ ক্ষমতার জোরে বর্তমান কর্মস্থলেই রয়ে গেছেন।

 যদি কোন আসামী রিকলের কাগজ জমা দিতে আসে তাহলে আসামীকে গুনতে হয় নগদ টাকা। থানা থেকে কেউ কোন মামলার কপি তুলতে গেলে কনেস্টেবল (বকসি) মোঃ জহিরুল ইসলামকে দিতে হয় প্রতি মামলার কাগজে ১,০০০/- (এক হাজার) টাকা।

 নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী জানিয়েছেন যে, বকশি মোঃ জহিরুল ইসলামের কাছে কোন দরকারে গেলে করেন খারাপ আচার-আচরন এবং টাকা ছাড়া তার সাথে কোন কথাই বলা যায় না। টাকা দিলে সেবা পাবে না দিলে পাবে না এবং টাকা ছাড়া থানায় কোন কাজ হয় না এমনটাই বলেন বকশি মোঃ জহিরুল ইসলাম।

 বাকেরগঞ্জ পুলিশ সুপার মার্কেটের ভাড়ার টাকা উত্তোলনের বিষয়েও তার বিরুদ্ধে দূর্নিতির অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে উপজেলার বিভিন্ন ইট ভাটার মালিকদের নিকট হইতে মাসিক চুক্তিতে গোপনে চাঁদা গ্রহন করার অভিযোগ রয়েছে। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার পুলিশ কনেস্টেবল (বকসি) মোঃ জহিরুল ইসলাম এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে সে এসকল বিষয়ে কথা বলতে অ-স্বীকৃতি জানান এবং  বলেন যে তার ক্ষমতার শিকড় ৮০ (আশি) হাত মাটির নীচে। সে বলে যে, তার বিরুদ্ধে কোন সংবাদ প্রকাশ করলেও তার কিছু যায় আসে না!! উর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করার ক্ষমতা তার আছে। 

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম