Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ 

Bangla FMbyBangla FM
১:২১ pm ১৮, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারী জেলা পরিষদের পক্ষ থেকে ডিমলা উপজেলায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, প্রতিবন্ধী ও প্রতিবন্ধীতার ঝুকিপূর্ণ ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, ডিমলা উপজেলা নির্বাহী অফিসার  মো. ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা রহমানসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, আমাদের শিশুরা আমাদের ভবিষ্যত, পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করে তাদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, তবেই সমাজ ও দেশ বদলে যাবে।

পরে তিনি উপজেলার প্রান্তিক পর্যায়ের দরিদ্র পরিবারের প্রাথমিক বিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থীকে মানসম্পন্ন স্কুলব্যাগ, টিফিন বক্স ও পানির বোতল, ২০ জন প্রতিবন্ধী ও প্রতিবন্ধীতার ঝুকিতে থাকা মানুষকে হুইল চেয়ার এবং গরীব কৃষক দের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন। 

এছাড়াও তিনি ডিমলা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন সহ জেলা প্রশাসনের অভিনব উদ্যোগ ‘হিমোগ্লোবিন’ এর ব্লাড ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।

অন্যদিকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে জুলাই পুনর্জাগরণ কর্মসূচির আওতায় নীলফামারী জেলা প্রশাসনের প্রতীকী ম্যারাথন দৌড়ে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রসহ সমাজের নানা স্তরের মানুষ অংশগ্রহণ করেন। এই আয়োজনো সার্বিক সহযোগিতায় ছিল জেলা ক্রীড়া অফিস ও যুব উন্নয়ন অধিদপ্তর।

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম