বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকায় জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী অফিসের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান। বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্র নীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।
বৈঠকের বিষয়ে পক্ষগুলো থেকে বিস্তারিত মন্তব্য এখনও পাওয়া যায়নি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই বৈঠককে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সংলাপের অংশ হিসেবে দেখা যেতে পারে।
বৈঠকের ছবি বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে।

