Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‎শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে শ্রেণিকক্ষে ইউএনও, নিলেন ইংরেজি ক্লাস

Nuri JahanbyNuri Jahan
৩:৫৪ pm ১৫, জানুয়ারী ২০২৬
in শিক্ষা
A A
0

‎​মোঃ রতন বাবু মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

‎‎​রংপুরের মিঠাপুকুর উপজেলায় শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ পারভেজ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার স্থানীয় বেগম রোকেয়া শিশু নিকেতন পরিদর্শনে গিয়ে তিনি কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করেন।

‎‎সকাল ১০টার দিকে আকস্মিক পরিদর্শনে গিয়ে ইউএনও মোঃ পারভেজ পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে প্রবেশ করেন। সেখানে তিনি শিক্ষক হিসেবে অবতীর্ণ হয়ে শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ের ওপর ক্লাস নেন। সহজ ও প্রাণবন্তভাবে ইংরেজি গ্রামার ও পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন তিনি। ক্লাস শেষে তিনি বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের ভবিষ্যৎ স্বপ্ন ও পড়াশোনার খোঁজখবর নেন।

‎উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তার এমন আন্তরিকতায় মুগ্ধ শিক্ষার্থী ও শিক্ষকরা। স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা মনে করছেন, ইউএনও’র এই নিয়মিত তদারকি এবং সরাসরি পাঠদানের ফলে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি বাড়তি আগ্রহ তৈরি হবে। এটি উপজেলার শিক্ষার মান উন্নয়নে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

‎এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ পারভেজ বলেন, “আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন মানসম্মত পরিবেশে প্রকৃত শিক্ষা অর্জন করতে পারে। শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ ও শিক্ষার্থীদের মানোন্নয়নে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এই পরিদর্শন ও মতবিনিময় কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম