Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাজায় যুদ্ধবিরতির ধারাবাহিক লঙ্ঘন নিন্দা জাতিসংঘ মহাসচিবের

Taslima TanishabyTaslima Tanisha
৫:১৩ pm ০৫, নভেম্বর ২০২৫
in Lead News, বিশ্ব
A A
0

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় যুদ্ধবিরতি বারবার লঙ্ঘনের তীব্র নিন্দা প্রকাশ করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) কাতারের দোহায় অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন শীর্ষ সম্মেলনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।

গুতেরেস বলেন, “গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের ধারাবাহিকতা গভীরভাবে উদ্বেগজনক। এই সহিংসতা বন্ধ করতে হবে এবং সব পক্ষকে শান্তি চুক্তির প্রথম ধাপের সিদ্ধান্ত মেনে চলতে হবে।”

হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি থাকা সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই তা লঙ্ঘন করছে। গাজার সরকারি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল ১২৫ বারের বেশি লঙ্ঘন করেছে এবং শতাধিক বেসামরিক মানুষকে হত্যা করেছে।

গাজা অঞ্চলে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬৮ হাজার ছাড়িয়েছে। আহতের সংখ্যা ১ লাখ ৭০ হাজারের বেশি। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

চলতি বছরের মে মাসে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগের সময়ও ইসরায়েল একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে। খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোর ঘটনায় শতাধিক মানুষ নিহত হয় এবং দুর্ভিক্ষের কারণে শিশুসহ বহু মানুষের মৃত্যু হয়।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজার যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ পরিস্থিতিতে ইসরায়েল আন্তর্জাতিক আদালতের সামনে গণহত্যার মামলার মুখোমুখি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম