রাশিয়ার সঙ্গে চলমান সংঘাতের অবসানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেন একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ইউক্রেন সংশোধিত চুক্তিতে সম্মতি দিয়েছে। যদিও ‘ছোটখাটো বিষয়’ এখনও চূড়ান্ত হয়নি, তথাপি ইউক্রেনীয় পক্ষ চুক্তি মেনে নিয়েছে।
এক মার্কিন কর্মকর্তার বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
অন্যদিকে, রাশিয়া জানিয়েছে যে তারা পূর্বে ফাঁস হওয়া মূল মার্কিন প্রস্তাবের পরিবর্তনগুলো প্রত্যাখ্যান করতে পারে। সোমবার আবুধাবিতে রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে গোপনে আলোচনায় যুক্ত ছিলেন মার্কিন সেনা সচিব ড্যান ড্রিসকল।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের মুখপাত্র জানিয়েছেন, মস্কোর আপত্তি সত্ত্বেও ব্রিটেন ইউক্রেনে সম্ভাব্য শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা অব্যাহত রাখছে।

