Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রেস ক্লাবে হঠাৎ উত্তেজনা, পুলিশের সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ মিছিল

Bangla FMbyBangla FM
৮:১৭ am ১৫, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ প্রত্যাশীরা। রোববার (১৫ জুন) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে জাতীয় প্রেস ক্লাব এলাকায় এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। মিছিলটি সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়, কিন্তু আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা চালায়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচটির বেশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। তবে এতে আন্দোলনকারীরা পুরোপুরি পিছু হটে না, বরং ব্যারিকেডের সামনেই অবস্থান নেয় এবং স্লোগান দিতে থাকে।

উল্লেখ্য, বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ এবং আশপাশের এলাকাকে ঘিরে যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ৮ জুন জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড ও আশপাশের এলাকায় জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এই নিষেধাজ্ঞা সত্ত্বেও এনটিআরসিএ নিয়োগপ্রত্যাশীরা মিছিলসহ সচিবালয়ের দিকে অগ্রসর হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা চাকরির জন্য অপেক্ষা করছেন, কিন্তু বাস্তব পদক্ষেপের অভাবে তারা পথে নামতে বাধ্য হয়েছেন। পরিস্থিতি এখনো থমথমে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

Tags: প্রেস ক্লাবে হঠাৎ উত্তেজনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম