Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাখাইনের মানবিক করিডর নিয়ে আলোচনা হয়নি:প্রেস সচিব

Bangla FMbyBangla FM
১১:১১ am ২৯, এপ্রিল ২০২৫
in জাতীয়, বাংলাদেশ
A A
0

নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছাতে কক্সবাজার হয়ে ‘মানবিক করিডর’ চালুর বিষয়ে কোনো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে এখনো আলোচনা হয়নি—সরকারের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কারভাবে জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এ বিষয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে সরকারের কোনো ধরনের যোগাযোগ হয়নি। তবে জাতিসংঘ যদি রাখাইনে ত্রাণ পাঠাতে নেতৃত্ব নেয়, তাহলে বাংলাদেশ প্রস্তুত থাকবে লজিস্টিক সহায়তা দিতে।

তিনি জানান, দুর্যোগকালে বাংলাদেশ বরাবরই মানবিক সহায়তায় এগিয়ে এসেছে। মিয়ানমারে সাম্প্রতিক ভূমিকম্পে সহায়তা পাঠানো তারই উদাহরণ। তবে তিনি সতর্ক করে বলেন, রাখাইনের চলমান সহিংসতা দীর্ঘায়িত হলে নতুন করে রোহিঙ্গা ঢলের আশঙ্কা রয়েছে, যা বর্তমান বাস্তবতায় বাংলাদেশ মোকাবিলা করতে পারবে না।

প্রেস সচিব আরও বলেন, আন্তর্জাতিক সহায়তায় পরিচালিত মানবিক কার্যক্রম রাখাইনে স্থিতি ফিরিয়ে আনতে পারে এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথ প্রশস্ত করতে পারে। ত্রাণ পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারই এখন সবচেয়ে কার্যকর বিকল্প, যদিও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রয়েছে এবং সময়মতো দেশের ভেতরেও আলোচনা করা হবে।

সম্প্রতি ‘মানবিক করিডোর’ বা রাখাইন পরিস্থিতিতে আন্তর্জাতিক শক্তির সম্পৃক্ততা নিয়ে যেসব দাবি উঠছে, সেগুলোকে গুজব বলে প্রত্যাখ্যান করেছেন শফিকুল আলম। তিনি বলেন, “এগুলো ভিত্তিহীন প্রচারণা। বাংলাদেশের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, এই গুজব তারই অংশ।”

Tags: প্রেস সচিবরাখাইনে ত্রাণ করিডোর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম