Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছ রোপণ জরুরি

Bangla FMbyBangla FM
৬:৫৮ am ০১, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

লক্ষ্মীপুর: ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’–এই প্রতিপাদ্য লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে শহরের আর্দশ সামাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কার্যাক্রমটির উদ্বোধন করা হয়।
পৌরসভা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র, আর্দশ সামাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, পৌরসভার প্রকৌশলী জুলফিকার হোসেন, হিসাব রক্ষক কর্মকর্তা মো. সাহাদাত হোসেনসহ সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলামসহ আরও অনেকে।
পৌরসভার সুত্রে জানা যায়, প্রাথমিকভাবে পৌর এলাকার ৩০রটি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ টি করে মোট ১৫০ টি ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানেই গাছের চারা বিতরণ করা হবে। এছাড়াও যে সকল প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে, চাহিদা থাকলে তাদেরকে আরও দেওয়া হবে।
পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন বলেন, গাছ হলো প্রাকৃতিক বায়ু ফিল্টার, যা কার্বন-ডাই অক্সাইড এবং অন্যান্য দূষক শোষণ করে এবং বায়ুমণ্ডলে অক্সিজেন ত্যাগ করে। গাছ তাপমাত্রা বৃদ্ধির প্রভাবকে কমাতে সাহায্য করে। তাই গাছ রোপণের গুরুত্ব একটু বেশি। আমাদের উচিত খালি জায়গা পেলেই গাছ রোপণ করা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, পৃথিবীতে অট্টালিকা, সড়ক, ব্রিজসহ বিভিন্ন স্থাপনার প্রয়োজন আছে। একইভাবে প্রযোজন রয়েছে আমাদের মুক্তভাবে সেবন করার জন্য বায়ু, বিশুদ্ধ আবহাওয়া ও পরিবেশের। তথা বিশুদ্ধ ধরিত্রীর প্রয়োজন। যদি এই দুটোর মধ্যে আমরা ভারসাম্য  রক্ষা করতে না পারি, তবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। প্রতিনিয়ত বিভিন্ন কারনে বায়ুমন্ডলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এভাবে চললে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে। এতে পানিতে প্লাবিত হয়ে যাবে পৃথিবী৷
আরও বলেন, মনে রাখতে হবে, আমরা মারা গেলে পৃথিবী ধ্বংস হবে না। পরবর্তীতে আমাদের বংশধররা বসবাস করবে। তাদের জন্য নিরাপদ বিশ্ব গড়তে হলে গাছ রোপন করতে হবে। পরিবেশের বিপর্যয় হয় এমন কাজ সকলের পরিহার করতে হবে।

মো: রবিউল ইসলাম খান
লক্ষ্মীপুর

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম