Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভিয়েতনাম-যুক্তরাষ্ট্র বাণিজ্যে নতুন দিগন্ত

Bangla FMbyBangla FM
১২:৩৫ pm ১৩, জুন ২০২৫
in বিশ্ব
A A
0

ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে নিজেদের বাজার আরও উন্মুক্ত করতে এবং অতিরিক্ত প্রণোদনা দেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ভিয়েতনামের শিল্প ও বাণিজ্যমন্ত্রী গুয়েন হং দিয়েন। গত বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন সিনেটর রজার মার্শালের সঙ্গে বৈঠকে তিনি জানান, পার্টির সাধারণ সম্পাদক তো লাম ও প্রধানমন্ত্রী ফাম মিন চিনের বার্তা তিনি সিনেটরকে পৌঁছে দিয়েছেন, যেখানে দু’দেশের কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দৃঢ়প্রতিজ্ঞা প্রকাশ পেয়েছে। উভয় দেশের জনগণ এবং ব্যবসার স্বার্থে দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধিতে ভিয়েতনাম গভীর আগ্রহী।

দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় ভিয়েতনাম সর্বদা নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছে বলে জানান মন্ত্রী। তিনি উল্লেখ করেন, আলোচনার ভিত্তি হবে দুই দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, রাজনৈতিক ব্যবস্থার প্রতি সম্মান, স্বার্থের ভারসাম্য এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধা। সিনেটর রজার মার্শালের রিপাবলিকান পার্টির নেতৃত্বে থাকা ও বাণিজ্য, কৃষি ও উদ্ভাবনে তাঁর অভিজ্ঞতা ভিয়েতনামের পক্ষে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন গুয়েন হং দিয়েন। কানসাস রাজ্যের সঙ্গে কৃষি, মহাকাশ প্রযুক্তি ও জীবপ্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে এটি সেতুবন্ধন করবে।

সিনেটর রজার মার্শাল ভিয়েতনামের আন্তরিকতা, অগ্রগামী মনোভাব ও সদিচ্ছার প্রশংসা করেন এবং বলেন, আলোচনার বিষয়টি তিনি শিগগিরই প্রেসিডেন্ট ও মন্ত্রিপরিষদের সংশ্লিষ্ট সদস্যদের সামনে উপস্থাপন করবেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই আলোচনায় উভয় দেশের জন্য ইতিবাচক ফলাফল আসবে।

একই দিনে গুয়েন হং দিয়েন যুক্তরাষ্ট্রের সুপারশপ ওয়ালমার্ট এবং খেলাধুলার পণ্যের প্রতিষ্ঠান নাইকির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। নাইকির ভিয়েতনামে দীর্ঘস্থায়ী বিনিয়োগ ও দায়িত্বশীল উপস্থিতি মন্ত্রী প্রশংসা করেন এবং উল্লেখ করেন, বিশ্বব্যাপী নাইকির জুতার প্রায় অর্ধেকই ভিয়েতনামে তৈরি হয়, যা ৪ লাখ ৫০ হাজারেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে।

ওয়ালমার্টের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে গুয়েন হং দিয়েন বিশ্ববাজারে ভিয়েতনামি পণ্যের প্রচারে তাদের অবদানকে স্বীকৃতি দিয়ে প্রস্তাব দেন, উচ্চমূল্যের ও পরিবেশবান্ধব পণ্যের ক্রয় বাড়ানো এবং ভিয়েতনামে একটি কৌশলগত সোর্সিং হাব প্রতিষ্ঠার ব্যাপারে বিবেচনা করার জন্য। এসব উদ্যোগ দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

Tags: ভিয়েতনাম-যুক্তরাষ্ট্র বাণিজ্যে নতুন দিগন্ত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম