Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পটুয়াখালীতে জেলা বিএনপির কাউন্সিলে ডেলিগেট কার্ডে শ্রমিকলীগ নেতা, তৃণমূলে ক্ষোভ

Bangla FMbyBangla FM
১০:১৭ am ০৫, জুলাই ২০২৫
in বাংলাদেশ জামায়াতে ইসলামী
A A
0

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
দীর্ঘ ২৩ বছর পর অনুষ্ঠিত পটুয়াখালী জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে এক বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্মেলনের পর দিনই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি নিয়ে উঠেছে সমালোচনার ঝড়।

ছবিতে দেখা যায়, দুমকি উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি ও লেবুখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. খলিল শরীফ বিএনপির কাউন্সিলে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকের ব্যানারের সামনে ছবি তুলেছেন। অথচ বিএনপির বহু ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মী ডেলিগেট কার্ড না পেলেও একাধিকবার আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কর্মসূচিতে অংশ নেওয়া একজন নেতা কীভাবে কাউন্সিলে ডেলিগেট হিসেবে উপস্থিত হন—তা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে তৃণমূলে।

২০২২ সালে দুমকি উপজেলা কৃষকলীগ আয়োজিত “বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের” বিরুদ্ধে মানববন্ধনে খলিল শরীফকে প্রথম সারিতে দেখা যায়। এছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনের পাশে দাঁড়িয়ে তার আরও একটি ছবি এখন ভাইরাল।

এই ঘটনার প্রতিক্রিয়ায় জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ সামাজিক মাধ্যমে লেখেন, “যিনি এই লোককে অতিথি কার্ড দিয়েছেন, তাকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

প্রত্যাহার ও আত্মপক্ষ সমর্থন
বিষয়টি নিয়ে আলোচনায় খলিল শরীফ বলেন, “আমি আগে ঢাকায় থাকতাম, শ্রমিকলীগের পদে আছি জানতাম না। মানববন্ধনে অংশ নেওয়ার বিষয়ে বললে তিনি জানান, চেয়ারম্যান ও যুবলীগ নেতার চাপে উপস্থিত হতে হয়েছিল। এখন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসেবে স্থানীয় বিএনপি নেতারা ডেলিগেট কার্ড দিয়েছেন।”

তবে এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান মুন্সি স্পষ্ট করে জানান, “আমরা তাকে কোনো কার্ড দিইনি। তিনি কীভাবে কার্ড পেলেন, তাও জানা নেই।”

এই ঘটনার মাধ্যমে জেলার তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দানা বাঁধছে। দলের অভ্যন্তরে কার্ড বণ্টন প্রক্রিয়া ও সাংগঠনিক শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠেছে।

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম