Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বর্ণাঢ্য আয়োজনে সারাদেশে রথযাত্রা

Bangla FMbyBangla FM
৪:৩২ pm ২৭, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0
Oplus_16908288

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক:

সারা দেশের মত সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা আজ শুক্রবার রাজধানীর স্বামীবাগ আশ্রম থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৌঁছানোর মধ্য দিয়ে শুরু হয়। 

আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এই শোভাযাত্রার আয়োজন করে।

শোভাযাত্রাটি স্বামীবাগ থেকে শুরু হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল, পলাশী মোড় হয়ে সন্ধ্যা ছয়টার দিকে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়।

রথযাত্রা উপলক্ষে সকাল ৮টায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে আয়োজন শুরু হয়। বেলা দেড়টায় আলোচনা সভা শেষে বিকাল ৩টায় বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি গোকুল ভি কে, সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী।

এবার দেশের ১২৮টি ইসকন মন্দির ও আশ্রমে রথযাত্রা উদযাপিত হচ্ছে। ৯ দিনব্যাপী চলবে এই উৎসব। আগামী ৫ জুলাই ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগ আশ্রমে ফিরতি উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে হরিনাম সংকীর্তন, অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, ভাগবত কথা, সাংস্কৃতিক পরিবেশনা, শ্রীমদ্ভগবদগীতা পাঠসহ থাকছে ধর্মীয় নাটক ও চলচ্চিত্র প্রদর্শনী।

উৎসব উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রথযাত্রা ঘিরে মোতায়েন রয়েছে টহল দল, সিসিটিভি ক্যামেরা, রুফটপ দল, সাদা পোশাকের গোয়েন্দা, সোয়াট ও বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট।

 ইসকনের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবকও নিরাপত্তায় সহায়তা করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম