Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ট্রাম্পের জন্য কাতার থেকে বিলাসবহুল উড়োজাহাজ উপহার? মার্কিন রাজনীতিতে বিতর্ক

Bangla FMbyBangla FM
৮:২৯ am ১২, মে ২০২৫
in বিশ্ব
A A
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের রাজপরিবারের কাছ থেকে একটি বিলাসবহুল বোয়িং ৭৪৭–৮ ‘জাম্বো জেট’ উপহার হিসেবে নেওয়ার পরিকল্পনা করছেন—এমন খবর ঘিরে মার্কিন রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, ট্রাম্প সাময়িকভাবে এটি এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহারের পর মেয়াদ শেষে নিজের ব্যক্তিগত সংগ্রহশালায় রাখার পরিকল্পনা করছেন। উড়োজাহাজটির বাজারমূল্য প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার—যা সম্ভবত মার্কিন সরকারের ইতিহাসে পাওয়া সবচেয়ে ব্যয়বহুল উপহার হতে যাচ্ছে।

কাতার যদিও বলছে, উপহার দেওয়ার তথ্য সঠিক নয়, বরং কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ একটি উড়োজাহাজের সাময়িক হস্তান্তর নিয়ে আলোচনা করছে।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, কোনো রাষ্ট্রীয় কর্মকর্তা বিদেশি শাসক বা সরকারের কাছ থেকে উপহার গ্রহণ করতে পারেন না। তবে ট্রাম্প এই আইনি বাধা পাশ কাটিয়ে তা প্রথমে মার্কিন বিমানবাহিনীর নামে গ্রহণ, পরে নিজের সংগ্রহশালায় হস্তান্তরের মাধ্যমে বৈধতা দেওয়ার পথ খুঁজছেন বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তুঙ্গে। ডানপন্থী রাজনীতিক লরা লুমার এক্সে (সাবেক টুইটার) পোস্টে কড়া ভাষায় লেখেন, “আমরা হামাস-হিজবুল্লাহর মদদদাতাদের কাছ থেকে উপহার নিতে পারি না।”

তবে হোয়াইট হাউস ও বিচার বিভাগ দাবি করছে, এটির পেছনে কোনো ব্যক্তিগত সুবিধা বা বিনিময়ের শর্ত নেই, তাই এটি ঘুষ বা অসাংবিধানিক নয়।

বিশ্লেষকরা বলছেন, বিষয়টি শুধুই একটি উড়োজাহাজের উপহার নয়—এটি ট্রাম্প প্রশাসনের নৈতিকতা, প্রভাব ও বিদেশনীতি ঘিরে গভীর প্রশ্নের জন্ম দিচ্ছে।

Tags: ট্রাম্পের জন্য কাতার থেকে বিলাসবহুল উড়োজাহাজ উপহার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম