Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কালাইয়ে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কৃষকদের মানববন্ধন ও সড়ক অবরোধ

Bangla FMbyBangla FM
১০:৫৫ am ২৯, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলায় আলু সংরক্ষণের হিমাগার ভাড়া অস্বাভাবিকভাবে বাড়ানোয় ক্ষুব্ধ কৃষকরা মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।

রবিবার সকাল ১১টায় বিক্ষুব্ধ কৃষকরা জয়পুরহাট-বগুড়া মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে দীর্ঘ যানজট ও চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

প্রতিবাদকারীরা জানান, এ বছর জেলায় আলুর উৎপাদন প্রায় ৫০% বেড়েছে। বাজারে দাম কম থাকায় কৃষকরা কোল্ড স্টোরে আলু সংরক্ষণ করতে বাধ্য হন, কিন্তু হিমাগারগুলো পূর্বের তুলনায় প্রতি বস্তায় ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করছে।

মানববন্ধনে বিএনপি নেতা আনিসুর রহমান ও পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল কৃষকদের প্রতি সংহতি জানান এবং অবৈধ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনের হুমকি দেন।

কালাই থানার ওসি মো. জাহিদ হাসানের মধ্যস্থতায় অবরোধকারীরা রাস্তা ছেড়ে আর.বি. হিমাগারের সামনে অবস্থান নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান ঘটনাস্থলে এসে স্টোর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনায় মালিকপক্ষ আশ্বস্ত করে যে, নতুন করে আর কোনো ভাড়া বাড়ানো হবে না।

এ আশ্বাসে কৃষকরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম