Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কোটা সংস্কারের দাবিতে ৯ জুলাই সারাদেশে ছাত্রদের বিক্ষোভ, ‘বাংলা ব্লকেড’ ডাকে নাহিদ ইসলাম

Bangla FMbyBangla FM
৯:১১ am ০৮, জুলাই ২০২৫
in জাতীয়
A A
0

নিজস্ব প্রতিবেদক:

সরকারি চাকরিতে বিদ্যমান কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে ৯ জুলাই (মঙ্গলবার) সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করে ‘গণসংযোগ’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এদিন বিকেল সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে আগামীকাল (১০ জুলাই) ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি জানান, বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ করে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালিত হবে। কেন্দ্রীয় কর্মসূচির স্থান নির্ধারণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকা।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “আমরা কোটার সম্পূর্ণ বিলুপ্তি চাই না। অনগ্রসর শ্রেণির জন্য ৫-১০ শতাংশ বরাদ্দ রেখে বাকিগুলো বাতিল করতে হবে। সরকার নিরুত্তর থাকায় আমরা বাধ্য হয়েই এই কর্মসূচি দিয়েছি।”

২০১৮ সালের কোটা বাতিল সংক্রান্ত সরকারি পরিপত্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা চলতি বছরের ১ জুলাই থেকে আন্দোলন শুরু করেন। ৭ জুলাই থেকে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন সড়ক অবরোধ করেন তারা।

৯ জুলাইয়ের কর্মসূচিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিভিন্নভাবে অংশ নেন।

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আধা ঘণ্টা বিক্ষোভ করেন।
  • রাজশাহী কলেজের শিক্ষার্থীরা কলেজ গেটের সামনে অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ করেন।
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে শহীদ মিনারে সমাবেশ এবং দুপুরে আবাসিক হলে গণসংযোগ ও বিকেলে ষোলশহর রেলস্টেশনে রেল অবরোধ করেন।
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন।
  • বুয়েটের শিক্ষার্থীরা শহীদ মিনারে মানববন্ধন করেন।
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্যারিস রোডে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
  • হবিগঞ্জে সাধারণ শিক্ষার্থীরা শহরের প্রাণকেন্দ্রে মানববন্ধন ও বিক্ষোভ করেন।

এদিকে, একইদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, আপিলকারীরা এই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট নন।

এদিন কোটা আন্দোলন প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, “কোটা ইস্যু এখন আদালতের বিষয়, রাজপথে আন্দোলন করে সমাধান হবে না।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম