Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ নিরসনের জন্য সংবাদ সম্মেলন

Bangla FMbyBangla FM
৭:৩২ am ১৩, মে ২০২৫
in সারাদেশ
A A
0


মো: আরিফ ইসলাম, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলার বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক পরিবার। ১২ মে, সোমবার সকাল ১১ টায় বীরগঞ্জ মডেল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে, ভুক্তভোগী মধু সুদন চন্দ্র দাস (কেতু) তার আপন বড় ভাই অরুন চন্দ্র দাস ও ছোট ভাই বিপ্লব চন্দ্র দাসের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

লিখিত বক্তব্যে মধু সুদন চন্দ্র দাস বলেন, “২০০১ সালের ২৯ জানুয়ারি আমার বাবা অরবিন্দ চন্দ্র দাস মৃত্যুবরণ করেন। বাবা মারা যাওয়ার কয়েকদিন পর আমাদের সব সম্পত্তি, মিল, চাতাল, বাড়িঘর সাদা কাগজে বাটোয়ারা করা হয়। তবে, আমার বাবা মৃত্যুর আগে সোনালী ব্যাংকে সিসি লোন ছিল ৬,৬৫,০০০/- টাকা। ভাই-বোনদের নির্দেশে আমি একাই সেই টাকা পরিশোধ করি।”

তিনি আরও জানান, “বাটোয়ারার পর ২০০১ সাল থেকে আমার ভাইদের সঙ্গে দ্বিতীয় তলার ৩ ভাগের মধ্যে ভাগাভাগি নিয়ে বাড়ির ভোগ দখল করছি। কিন্তু ২০২২ সালে আমার ভাই অরুন চন্দ্র দাস ও বিপ্লব চন্দ্র দাস আমার নামে মিথ্যা মামলা দেয়। এর পর, আমি যখন আমার জমিতে প্রাচীর নির্মাণ করতে যাই, তারা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে আমাকে হুমকি দেয় এবং প্রাচীর ভাঙার চেষ্টা করে।”

মধু সুদন চন্দ্র দাস বলেন, “আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন ফোন নম্বরে হুমকি দেওয়া হচ্ছে, এবং তারা বলছে যে, যে কোনো মুহূর্তে আমাদের নির্মিত প্রাচীর ভেঙে দেবে। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।”

তিনি গণমাধ্যমের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচারের জন্য আবেদন জানিয়েছেন এবং বিষয়টি গণমাধ্যমে প্রকাশের অনুরোধ করেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম