Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইবির বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

Bangla FMbyBangla FM
১:৫৯ pm ২৮, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

মাহফুজুল হক পিয়াস, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি):
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাস ‘বাতায়ন’-এর ধাক্কায় কুষ্টিয়ায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) বেলা ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাদালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কনস্টেবল হাফিজুর রহমান পাবনার চাটমোহর উপজেলার জাগরকোল গ্রামের বাসিন্দা আহম্মদ আলীর ছেলে।

চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, “সকালে আমাদের ছয় সদস্যের একটি টিম ভাদালিয়া এলাকায় দায়িত্ব পালন করছিল। সকাল ১০টার দিকে কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘বাতায়ন’ বাস দ্রুতগতিতে এগিয়ে আসে। বাসটি ট্রাকটিকে ওভারটেক করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবল হাফিজুর রহমানকে চাপা দেয়।”

আহত অবস্থায় দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি আরও জানান, “এসপি স্যার খুলনা থেকে রওনা হয়েছেন, আধাঘণ্টার মধ্যে পৌঁছাবেন। তাঁর উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিবারের সদস্যরাও রওনা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, ডেপুটি রেজিস্ট্রারসহ কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে এসেছেন।”

মামলা বা সাধারণ ডায়েরির (জিডি) বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এসপি স্যার আসার পর তাঁর নির্দেশনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম