Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দৌলতপুরে আলোচনা সভা ও লিফলেট বিতরণ

Bangla FMbyBangla FM
৮:২৫ am ২৯, জুন ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

এস কে রাসেল, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জের দৌলতপুরে আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৮ জুন) বিকেলে দৌলতপুর উপজেলা পরিষদ মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠপুত্র ও দলটির কেন্দ্রীয় নেতা ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু)। তিনি বলেন, “বাংলাদেশে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। রাষ্ট্র কাঠামো সংস্কার ও জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির ৩১ দফা প্রস্তাব।”

তিনি আরও বলেন, “স্বৈরাচারী সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড. ইউনূস যে দায়িত্ব নিয়েছেন, তা হলো রাষ্ট্রীয় ন্যূনতম সংস্কার এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। এই সংকট থেকে উত্তরণে জনগণের ভোটই একমাত্র পথ।”

নেতাকর্মীদের উদ্দেশে দৃঢ় বার্তা

ড. বাবলু বলেন, “দেশে এখনো গণঅভ্যুত্থানে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা নস্যাৎ করার চক্রান্ত চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির প্রতিটি নেতাকর্মীকে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ হতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম বিল্টু, থানা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. আমিনুল ইসলাম আমিন, অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাড. ইউনুস শিকদার, শহীদ জিয়া প্রজন্ম কমিটির জেলা সভাপতি জিএম ইনামুল হক, থানা বিএনপির ক্ষুদ্র ও সমবায় বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ঘটু মিয়া, ঢাকা উত্তরের যুগ্ম সম্পাদক মো. সেলিম মিয়া, উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক চান খা মাস্টার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, জিয়নপুর ইউনিয়ন বিএনপির হেমন খান মেম্বার, যুবদল নেতা ইছাক মিয়া এবং জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

আলোচনা সভা শেষে ৩১ দফা দাবির লিফলেট স্থানীয় জনগণের মাঝে বিতরণ করা হয়। কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম