Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুষ্টিয়ায় নিজ ঘরে বাঁশের আড়ায় ঝুলছিল পুলিশ কনস্টেবলের মরদেহ 

Bangla FMbyBangla FM
৯:০৫ am ২৬, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

কুষ্টিয়ার মিরপুরে নিজ ঘর থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার সময় জেলার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী গ্রাম থেকে পুলিশ কনস্টেবল রাকিবুল ইসলাম (২৬) এর মরদেহ উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ। নিহত পুলিশ কনস্টেবল একই এলাকার সামু আলীর ছেলে। নিহত পুলিশ কনস্টেবল ঝিনাইদহ জেলা পুলিশ লাইন এ কর্মরত ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়,গত ২১ জানুয়ারি ছুটিতে বাড়ী আসেন এবং বাড়ীতে অবস্থান কালীন সকাল ৯ টা থেকে ১০ টার মধ্যে বাড়ীর সকলের অজান্তে নিজ শয়ন কক্ষে বাঁশের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। এ সময় তার স্ত্রী তার মায়ের বাড়ি অবস্থান করছিল। তবে স্থানীয়রা বলছে, আর্থিক ঋণের কারণে দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে অশান্তিতে ভুগছিল নিহত পুলিশ সদস্য। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত পুলিশ কনস্টেবল রাকিবুল ইসলাম ছুটিতে বাড়িতে আসেন এবং ছুটি শেষ হলেও সে তার কর্মস্থলে ফিরে যাইনি।

পারিবারিকভাবে সে মানসিক অশান্তিতে ভুগছিল বলে জানা যায়। আমরা তার নিজ ঘরে বাসের আড়ার সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করি । যেহেতু ঘরের মধ্যে হতে দরজা আটকানো ছিল তাই আমরা এটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছি। লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্টের পরেই মৃত্যুর কারণ জানা যাবে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম