Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গৌরনদীতে চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলা বাড়িঘর ভাঙচুর

Bangla FMbyBangla FM
১:২৮ pm ১৮, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

 বরিশাল প্রতিবেদকঃ 

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্রি গ্রামে আধিপত্য বিস্তার ও চাঁদা দাবির বিরোধকে কেন্দ্র করে বিএনপি নেতার নেতৃত্বে হামলা চালিয়ে বাড়ি ভাঙচুর ও লুটপাট ও পিটিয়ে ও কুপিয়ে তিনজনকে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার গৌরনদী মডেল থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও আহতরা জানা গেছে, গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্রি গ্রামের স্থাণীয় বিএনপি নেতা ও মাহিলাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ নজরুল ইসলামের (৫৮) সঙ্গে একই গ্রামের স্থানীয় যুবদল নেতা মিরাজুল ইসলামি সিকদারের (৩২ ) বিরোধ চলে আসছিল। বিএনপি  নেতা মিরাজুল সিকদার অভিযোগ করেন বলেণ, আমি এলাকায় একটি রাস্তা নির্মানের তদারকির দায়িত্ব পাই।  রাস্তার কাজ করতে গেলে বিএনপি নেতা ও মাহিলাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। আমি চাঁদা দিতে অস্বীকার করায় আমাকে হুমকি দিয়ে আসছিল।

সোমবার বিকেলে চাঁদা দাবি নিয়ে নজরুল মেম্বরের সাথে আমার কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে নজরুল মেম্বরের নেতৃত্বে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ২০/২৫ জন সন্ত্রাসী লোহার পাইপ, ধারাল অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমার বসত ঘরে হামলা চালিয়ে বাড়ি ঘর ব্যাপক ভাঙচুর করে। এক পর্যায়ে ঘরে ঢুকে আলমারিা ভেঙ্গে লুটপাট চালায়। এতে বাধা দিতে গেলে আমার বাবা আতাহার সিকদার (৬৫) মা রাশিদা বেগম (৫২) বোন লাইজু আক্তার (৩৫)কে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্তভাবে জখম করেছে।  সন্ত্রাসীরা প্রায় ৬ লাখ টাকার স্বর্নালংকার, ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় এ নিয়ে বাড়াবাড়ি করলে বাড়ি ঘর পুড়িয়ে এবং আমার ৬ মাসের শিশু পুত্র জোবায়ের ইসলামকে হত্যার হুমকি দেয়।

আহত তিনজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি ঘটলে আতাহার সিকদারকে মঙ্গলবার বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  অভিযোগের ব্যাপারে নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, চাঁদা দাবি ও বাড়িতে হামলার অভিযোগ সঠিক নয়। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া জানান, এ ঘটনায় যুবদল নেতা মিরাজুল সিকদার বাদি হয়ে মঙ্গলবার গৌরনদী মডেল থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম