Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পিরোজপুরে মাদক মামলায় দুইজনের ১০ বছরের কারাদণ্ড

Bangla FMbyBangla FM
৪:০৬ pm ০৮, মে ২০২৫
in আইন ও আদালত
A A
0


সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোক্তাগীর আলম এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় দুই আসামিই পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকার নাজমুল আহসান খসরুর পুত্র আরাফাত আল আহসান ওরফে রিয়াদ তালুকদার (৫২), এবং ভান্ডারিয়া উপজেলার লক্ষীপুরা এলাকার রুস্তুম মল্লিকের পুত্র ইকবাল মল্লিক (৪৫)।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু জানান, ২০১৪ সালের ২৯ অক্টোবর ভান্ডারিয়া থানার পুলিশ রির্জাভ পুকুর এলাকা থেকে ৩২৯ পিস ইয়াবাসহ দুই আসামিকে আটক করে। এ ঘটনায় এসআই নুর আমিন বাদী হয়ে আটজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে ২০১৪ সালের ৩০ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই খন্দকার মো. কামরুল ইসলাম আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আরাফাত আল আহসান ও ইকবাল মল্লিককে দোষী সাব্যস্ত করে ১০ বছর করে কারাদণ্ড দেন এবং বাকি ছয় আসামিকে বেকসুর খালাস প্রদান করেন।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম