Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পবিপ্রবিতে হঠাৎ সফরে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ

Bangla FMbyBangla FM
৫:০৬ pm ২১, মে ২০২৫
in ক্যাম্পাস
A A
0

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) হঠাৎ করেই সফর করেছেন দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ও সরকারের পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বুধবার (২১ মে) বিকেলে পায়রা বন্দর ও কুয়াকাটা পরিদর্শন শেষে লেবুখালী হয়ে বরিশালে ফেরার পথে তিনি পবিপ্রবিতে পৌঁছান।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের আমন্ত্রণে তিনি অল্প সময়ের প্রস্তুতিতে ক্যাম্পাস পরিদর্শনে আসেন। এ সময় তাঁরা উচ্চশিক্ষার গুণগত মান, গবেষণা প্রসার, প্রশাসনিক দক্ষতা এবং একটি অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস সংস্কৃতি গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন।

ভিসি ড. কাজী রফিকুল বলেন,
“এটি ছিল এক গৌরবময় মুহূর্ত। উপদেষ্টা যেভাবে মনোযোগ দিয়ে ক্যাম্পাস পরিদর্শন করলেন ও পরামর্শ দিলেন, তা আমাদের আগামী পথচলাকে আরও দৃঢ় করবে।”

সফরে তিনি একাডেমিক ভবন, গবেষণাগার, লাইব্রেরি, নির্মাণাধীন ছাত্রীনিবাস ও ছাত্রাবাস, ‘লাল কমল’ ও ‘নীল কমল’ লেক এবং অন্যান্য অবকাঠামো ঘুরে দেখেন। পরিস্কার-পরিচ্ছন্নতা ও নির্মাণশৈলী দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ে চালু হতে যাওয়া ‘মেরিন ফিশারিজ অ্যান্ড ওসানোগ্রাফি’ বিভাগকে সময়োপযোগী উদ্যোগ বলে উল্লেখ করেন উপদেষ্টা। লেকগুলোর অবনতি ও যাতায়াত সঙ্কটের কথা তুলে ধরে জরুরি বরাদ্দের বিষয়ে তাঁর সহযোগিতা চান উপাচার্য।

পরিকল্পনা উপদেষ্টা বলেন,
“এই অঞ্চল শিক্ষার এক সম্ভাবনাময় ভাণ্ডার। প্রাকৃতিক সৌন্দর্য, প্রশাসনিক শৃঙ্খলা এবং অবকাঠামোর অগ্রগতি দেখে আমি অভিভূত।”

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পবিপ্রবি দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষা অঙ্গনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এই সফর সেটিকে আরও এক ধাপ এগিয়ে দিল—এমনই মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

Tags: পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম