Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শার্শায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীর আত্মসমর্পণ

Bangla FMbyBangla FM
১১:৪৯ am ০৭, জুলাই ২০২৫
in আইন ও আদালত
A A
0

মনির হোসেন, বেনাপোল (যশোর):
যশোরের শার্শা উপজেলার নাশকতা মামলায় আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার (৭ জুলাই) তারা যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

আদালত শারীরিক অসুস্থতা বিবেচনায় একমাত্র আসামি সাইফুল ইসলামের জামিন মঞ্জুর করেন। বাকি ১০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) নুর আলম পান্নু।

আত্মসমর্পণকারী নেতাকর্মীরা হলেন—কাজিরবেড় গ্রামের কালাম হোসেন, দক্ষিণ বুরুজবাগান গ্রামের ইয়ানুর রহমান, আব্দুল মতিন, শাহীন মেম্বার, জাফর, আইজুল, স্বপন, সুবর্ণখালী গ্রামের শামসুর রহমান, সাইফুল ইসলাম এবং উত্তর বুরুজবাগান গ্রামের মুরাদ হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৪ ডিসেম্বর রাত ১০টার পর শার্শা উপজেলার বুরুজবাগান ইউনিয়ন ভূমি অফিসের সামনে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে ১৬ ডিসেম্বর নাশকতার পরিকল্পনা করেন। এসময় স্থানীয় লোকজন বাধা দিলে তাদের ওপর ককটেল নিক্ষেপ করা হয়। পরে সাকিব নামে একজনকে আটক করে পুলিশে দেওয়া হয়।

পরবর্তীতে দক্ষিণ বুরুজবাগান গ্রামের সাজেদুর রহমান সাজু বাদী হয়ে শার্শা থানায় বিস্ফোরক দ্রব্য ও নাশকতা আইনে মামলা দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনসহ ৯৪ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়।

আত্মসমর্পণকারী ১১ জনই ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন এবং দীর্ঘদিন পলাতক থাকার পর আদালতে আত্মসমর্পণ করেন।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম