রবিবার (১২ অক্টোবর) সকালেসিভিল সার্জন অফিস লালমনিরহাটের আয়োজনে লালমনিরহাটের কালেক্টরেট কলেজিয়েট স্কুলে শিক্ষার্থীদের টিকাদানের মধ্যদিয়ে টাইফয়েডের টিকাদান কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।
পরে ৯মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/ সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলায় মোট টিসিভি লক্ষ্য ৪লক্ষ ১৯হাজার ৪শত ৯৫জন শিশু। তন্মধ্যে রেজিষ্ট্রেশন করেছে ১লক্ষ ১২হাজার ৬শত ৭৫জন। রেজিষ্ট্রেশনের হার ২৬.৮৬%।

