Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

Bangla FMbyBangla FM
৯:২৭ am ১৯, জুলাই ২০২৫
in অপরাধ
A A
0

নাজমুল হোসেন,  ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করেছে। এলাকায় মাদক কারবারির খবর জানা থাকলেও আটক করা যায়নি তাকে।  তবে এবার সেনাবাহিনীর হাতে আটক হয়েছে ওই মাদক ব্যবসায়ী।  

শুক্রবার (১৮ জুলাই) রাত আটটায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কটুয়াপাড়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়। 

সেনাবাহিনী ও পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চালিয়ে মাদক ব্যবসায়ীকে মাদক বিক্রির সময় হাতেনাতে  আটক করা হয় | 

এলাকাবাসীর অভিযোগ, আটককৃত ব্যক্তি রুবেল হক তার বাড়ি হতে দীর্ঘদিন যাবত ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক ও মাদক সেবনের সরঞ্জামাদি বিক্রি করে আসছিল | এ ধরনের মাদক ব্যবসার ফলে যুবসমাজ মাদকাসক্ত হওয়াসহ অন্যান্য অপকর্মে জড়িয়ে পড়ছিল। সেনাবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়েছে। এতে এলাকায় স্বস্তি এসেছে। 

তারা আরো জানান, সেনাবাহিনী ও পুলিশ  ঘটনাস্থলে পৌঁছানোর পর তার বাসভবনে তল্লাশি চালানো হয় এবং ইয়াবা, ফেনসিডিল সহ মাদকবিক্রীর ক্যাশ টাকা জব্দ করে। 

পরবর্তিতে আটককৃত মাদক ব্যাবসায়ী এবং প্রাপ্ত জিনিসপত্র পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা। গ্রেফতারকৃত আসামির নামে পুলিশ কর্তৃক পীরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান চলমান থাকবে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। 

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মামলা হয়েছে। দ্রুতই আদালতে তোলা হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে। 

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম