Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীতে মাদক মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

Bangla FMbyBangla FM
৪:১৭ pm ২৪, মে ২০২৫
in আইন ও আদালত
A A
0

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে মাদক মামলায় বাবা ও ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। শনিবার (২৪ মে) দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম সিদ্দিকী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার সারেংপুর জামাতির মোড় এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (৫৫) ও তার ছেলে আশিক হোসেন (২৬)।

রাজশাহী জেলা আদালতের পরিদর্শক আনিসুর রহমান জানান, ২০২৩ সালের ১১ মার্চ রাতে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সাইফুল পালিয়ে যান। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৬ কেজি ৭০০ গ্রাম হেরোইন এবং নগদ ১ লাখ ৩০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তার ছেলে আশিক হোসেনকে আটক করা হয়।

পরদিন, ১২ মার্চ গোদাগাড়ী থানায় র‌্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলায় সাইফুল ইসলামকে পলাতক আসামি হিসেবে অভিযুক্ত করা হয়। তদন্ত শেষে বাবা-ছেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় তারা দুজনই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

হাবিব আহমেদ
রাজশাহী

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম