Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শার্শার দুই সন্ত্রাসী আটক,গুলির খোঁসা উদ্ধার

Taslima TanishabyTaslima Tanisha
৭:৩১ pm ২২, অক্টোবর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0

যশোর জেলা প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় তারা গ্রামের দুজন বিএনপি কর্মীকে পিটিয়ে জখম করে। পরে গ্রামবাসী প্রতিহত করতে গেলে গুলি ছুড়তে ছুড়তে তারা পালিয়ে গেলেও ইমরান হোসেন(৩৪) ও আরিফ পারভেজ(২৩) নামে দু সন্ত্রাসীকে আটক করে স্থানীয় জনতা।

বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে। আটক ইমরান হোসেন উপজেলার কালীয়ানী গ্রামের আব্দুল মোতালেবের পুত্র আর আরিফ পারভেজ পাঁচভুলোট গ্রামের আব্দুস সালামের ছেলে।

গ্রামবাসীরা জানান, দউদখালী গ্রামের নিকিরি পাড়ার আওয়ামীলীগ নেতা আব্দুল কাদেরসহ কয়েকটি পরিবার শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের আশ্রয় ও প্রশ্রয়ে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে অংশ গ্রহন করে আসছে। এদের বিরুদ্ধে বিগত ফ্যাসিবাদী আওয়ামি সরকারের শাসনামলে বিএনপির নেতা কর্মীদের হামলাসহ নানা ভাবে নির্যাতনের অভিযোগ রয়েছে। এতে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা ক্ষুদ্ধ হয়ে ওই আওয়ামীলীগের নেতাকর্মীরা বিএনপির কোন কর্মকান্ডে থাকতে পারবে না বলে ঘোষনা দেন। ত্যাগি নেতাকর্মীদের এ ঘোষনায় ক্ষুদ্ধ হন বিএনপি নেতা কুদ্দুস আলী বিশ্বাস। পরে তার নির্দেশে গোগা ইউনিয়নের পাঁচ ভুলোট গ্রামের সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা আজিবর বদ্দীর ছেলে সাজু বদ্দিসহ ১০/১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী এসে গ্রামে হামলা চালিয়ে জাহান আলী ধাবকের ছেলে আলী হোসেনকে পিটিয়ে রক্তাক্ত করে। এ সময় বাঁধা দিতে আসায় তার ভাই জাকির হোসেনকেও পিটিয়ে আহত করে।

পরে গ্রামবাসী প্রতিহত করতে গেলে সন্ত্রাসী সাজু বদ্দি পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি চালায়। গুলির শব্দে গ্রামের আরো লোকজন এগিয়ে এলে আরো কয়েক রাউন্ড গুলি চালিয়ে ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দু’সন্ত্রাসীকে আটক করে জনতা। পরে পুলিশ এসে দু সন্ত্রাসীকে হেফাজতে নেয় এবং উত্তেজিত গ্রামবাসীকে শান্ত করে। এ সময় কয়েটি গুলির খোঁসা উদ্ধার করা করে পুলিশ।

নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন সহ দু সন্ত্রাসীকে পুলিশ হেফাজতে নিয়েছে। বাকী সন্ত্রাসীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম