Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Taslima TanishabyTaslima Tanisha
১০:৪১ am ১৫, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর পাংশা পৌর শহরের বিশ্বাসপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারী) রাত আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাংশা পৌর শহরের কুড়াপাড়া এলাকার ইব্রাহিমের ছেলে মিরাজ (১৮) এবং একই এলাকার সাইদুলের ছেলে সজীব (১৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ব্যাডমিন্টন খেলা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে তারা রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কটি পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. রোকন উজ্জামান জানান, স্থানীয়রা দুজনকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

পাংশা হাইওয়ে থানার ওসি মো. মাকসুদুর রহমান মিরাজ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে কী ধরনের যানবাহন দুর্ঘটনার সঙ্গে জড়িত ছিল, তা কেউ নিশ্চিতভাবে বলতে না পারায় যানবাহনটি শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। তিনি জানান, সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির যানটি তাদের চাপা দিয়ে চলে যায়। নিহত দুই তরুণের মরদেহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম